বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত

রাজধানীতে ১৪৭ মোটরসাইকেল চালককে জরিমানা

রাজধানীতে বেপরোয়া মোটর সাইকেলে বিরুদ্ধে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতের অভিযানের দ্বিতীয় দিনে রবিবার ১৪৭ জনকে চালককে জরিমানা করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালত ১ জন দালালকে কারাদণ্ড দিয়েছে। 
 
 
জরিমানা আদায় করা হয়েছে ৮৯ হাজার ৬’শ টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন বিআরটিএ’র পরিচালক (এনফোর্সমেন্ট) নাজমুল আহসান মজুমদার। উল্লেখ, এ নিয়ে গত দুই দিনের অভিযানে ২৫৭জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
 
প্রসঙ্গত, রাজধানীতে বেপরোয়া মোটর সাইকেলের বিরুদ্ধে শনিবার থেকে  বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত  অভিযান শুরু করেছে। অভিযানের প্রথম দিন বিআরটিএ’র তিনটি ভ্রাম্যমাণ আদালত ১১০ জন মোটরসাইকেল চালককে জরিমানা করে। নগরীতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিআরটিএ’র পরিচালক (এনফোর্সমেন্ট) নাজমুল আহসান মজুমদার। 
 
ইত্তেফাক/সাব্বির