রাজবাড়ীর পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে নকলে সহযোগিতা করায় এক যুবককে ২ বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত ওয়াজেদ আলী প্রামানিক (২৫) হাবাসপুর ইউপির চরপাড়া গ্রামের ইয়াকুব আলী প্রামানিকের ছেলে।
সকালে পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা শুরুর এক ঘণ্টা পর ওয়াজেদ আলী প্রামানিক একটি কক্ষের জানালা দিয়ে নকলে সহাযোগিতা করার সময় হাতেনাতে ধরা পড়েন।
রবিবার দুপুরে উপজেলা নিবার্হী অফিসার নজরুল ইসলাম নজরুল এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় নকল দিয়ে সহযোগিতা করায় ওয়াজেদ আলী প্রামানিককে ১৯৮০/৯ এর ২ ধারায় দুই বছরের কারাদণ্ড প্রদান করে।
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম