‘পোস্টারের পাশে নায়িকা হলে মন্দ হতো না’

 
গত ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দৈনিক ইত্তেফাকের প্রীতি সম্মিলনী আয়োজনে প্রিয় দৈনিক ইত্তেফাককে শুভেচ্ছা জানাতে এসেছিলেন বরেণ্য অভিনেতা জাহিদ হাসান। অনুষ্ঠানে উপস্থিত হয়ে সোজা উঠে গেলেন লিফটের চারতলায়। কিন্তু অনুষ্ঠান প্রাঙ্গণ তো দোতলায়।
 
পরে নিজেই বললেন ভুল করে চারতলায় উঠেন নি। নিজের ব্যক্তিগত কাজে এসেছিলেন কিন্তু ইত্তেফাকের প্রীতি সম্মেলন শুনে স্থির থাকতে পারছিলেন না। সময় করে মিনিট দশেকের জন্য ঘুরে গেলেন দোতলায়। ‘বিনোদন কড়চা’-র পোস্টারের সামনে ছবি তুলতে গিয়ে আশেপাশে কাকে যেন খুঁজছেন।
 
এরপর খুনসুটি করে বলে দিলেন পোস্টারের মতো পাশে একটা নায়িকা থাকলে মন্দ হতো না।