আর্সেনাল কোচ হচ্ছেন বেনিতেজ, জোর গুজব

আর্সেন ওয়েঙ্গারের পরিবর্তে নতুন কোচের তালাশে রয়েছে ইংলিশ ফুটবল ক্লাব আর্সেনাল। এজন্য বেশকিছু দিন ধরে তারা ভালো মানের কোচ খুঁজে বেরাচ্ছেন। 
 
ইতোমধ্যে চারজনের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরী করেছে গানাররা। এই তালিকায় রয়েছে নিউ ক্যাসল বস রাফায়েল বেনিতেজের নাম।
 
তালিকার অন্য তিন জন হলে বুরুসিয়া ডর্টমুন্ডের কোচ থমাস টাচেল, বার্সেলনার কোচ লুইস এনরিক ও মোনাকোর লিওনার্দো জারদিম।
 
এই তালিকা থেকে রাফয়েল বেনিতেজেই গানারদের পরবর্তী কোচ হচ্ছেন বলে কথা শোনা যাচ্ছে ইংলিশ ফুটবলে।সানডে মিরর।
 
ইত্তেফাক/রেজা