খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য কামরুল ইসলাম বলেছেন, পদ্মা সেতু নিয়ে যারা দুর্নীতির অভিযোগ এনেছিল তারা আজ মিথ্যার কাঠগড়ায় দাঁড়িয়েছে। রবিবার সকালে রাজধানীর বকশিবাজারে নবকুমার ইন্সটিটিউট ও ডক্টর শহীদুল্লাহ কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হলে শিশুদের কেউ বিপথে চালিত করতে পারবে না। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষার্থীদের জানাতে শিক্ষকদের প্রতি আহবান জানান তিনি।
ইত্তেফাক/সাব্বির