কয়েকদিন আগে দেশের মাটিতে বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফে ক'দিন আগে দুর্দান্ত খেলা উপহার দিয়েছিলেন সিদ্দিকুর রহমান। হয়েছিলেন রানার আপ। দেশ সেরা গলফার সেখানে ফর্মে ফিরেছিলেন। সেই ফর্ম নিয়েই গিয়েছিলেন মালয়েশিয়ার মেমব্যাঙ্ক চ্যাম্পিয়নশিপে। সেখানে শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেন নি তিনি।
মেব্যাংক চ্যাম্পিয়নশিপে ৪১ তম স্থান অর্জন করেছেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। ৪১তম হয়ে সিদ্দিকুর প্রাইজমানি পেয়েছেন ১৭ হাজার ৪০০ ডলার। চ্যাম্পিয়ন হয়েছেন প্যারাগুয়ের গলফার ফাব্রিসিও জানোত্তি। তিনি পেয়েছেন ৫ লাখ ডলার।
কুয়ালালামপুরের সাজানা গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব কোর্সে খেলাটা ৭২ হোলের। সেখানে প্রথম দুদিনে ৬৯ শট করে খেলে শেষ করেছিলেন সিদ্দিকুর। তার মানে ৬ আন্ডার পার। কিন্তু তৃতীয় ও চতুর্থ রাউন্ডে সমান ৭৩ শট খেললেন। পারের চেয়ে সব মিলিয়ে ৪ শট কম খেলে শেষ আসর।
অবশ্য গতবারের তুলনায় অবশ্য এবার মালয়েশিয়ার এই আসরে ভালো করেছেন সিদ্দিকুর। গতবার যৌথভাবে ৫০তম হয়েছিলেন তিনি।
ইত্তেফাক/রেজা