দীর্ঘমেয়াদী অর্থায়নে তহবিল সুবিধা প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড বিষয়ক চুক্তি করেছে ব্যাংক এশিয়া।
বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে ব্যাংকের সাসটেইনেবল ফিনান্সিং বিভাগের মহাপরিচালক মনোজ কুমার বিশ্বাসের সঙ্গে ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আরফান আলী এই চুক্তি করেন।
এ চুক্তির ফলে, এখন থেকে ব্যাংক এশিয়া দেশীয় রপ্তানিনির্ভর শিল্পকে গ্রিন শিল্পে রূপান্তরের জন্য দীর্ঘমেয়াদী অর্থ সহায়তা প্রদান করতে পারবে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস. কে. সুর চৌধুরী, ব্যাংক এশিয়ার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শফিউজ্জামান এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান জিয়া আরফিন এসময় উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/সেতু/মাহমুদুল ইসলাম