সামর্থহীন স্কুল শিক্ষার্থীদের পাশে গ্রামবাংলা পাঠাগার

বরিশাল সদর উপজেলার টুংঙ্গীবাড়িয়া ইউনিয়নের গ্রামবাংলা পাঠাগারের উদ্দ্যোগে গত শুক্রবার সামর্থহীন স্কুল শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
 
প্রাথমিকভাবে ইউনিয়নের ৫টি স্কুল থেকে শিক্ষা উপকরণ বিতরণের উদ্দেশ্যে সামর্থহীনদের বাছাই করা হয় এবং তাদের হাতে উপকরণগুলো তুলে দেয়া হয়। পতাং সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাষী পতাং সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিংহেরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নেহালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধোপাকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল এই কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত রয়েছে।
 
শিক্ষা সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন গ্রামবাংলা পাঠাগারের উদ্যোক্তা মো. নূর হোসেন মামুন। এ ছাড়া উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম রুবেল, জাফর আহমেদ মনির, আরিফ মল্লিক, রাকিব হোসেন, প্রিন্স, শাওন পারভেজ, মিজানুর রহমান, মাঈদুল ইসলাম সজিব, কেএম মেহেদি হাসান বাপ্পি, নাজনীন আক্তার প্রমুখ।
 
উল্লেখ্য, শিক্ষিত প্রজন্ম ও শিক্ষিত অঞ্চল গড়ার লক্ষ্যেই সেচ্ছায় কাজ করছে গ্রামবাংলা পাঠাগার।
 
ইত্তেফাক/উজ্জল