‘বনাঞ্চল সম্পর্কে তরুণদের আগ্রহী করে তুলতে হবে’

বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাট বলেছেন,  বনাঞ্চল শুধু বাংলাদেশের সম্পদ নয়, এটি বিশ্বেরও সম্পদ। এ বনকে সংরক্ষণ করে রাখতে সকলের ভূমিকা দরকার। বিশেষ করে তরুণ প্রজন্মকে আগ্রহী করে তুলতে হবে। 
 
রবিবার দুপুরে লাউয়াছড়া জাতীয় উদ্যান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 
 
মার্কিন রাষ্ট্রদূত লাউয়াছড়া বনের ভিতরে এক ঘণ্টা ট্রেইল (পাহাড়ি সরু পথ) ভ্রমণ শেষে উপস্থিত সাংবাদিকদের বলেন, লাউয়াছড়া বন পরিদর্শন করে তিনি খুব আনন্দ পেয়েছেন। এটি একটি অসাধারণ বন। বন পরিদর্শনকালে তিনি লাউয়াছড়া সিএমসি কমিটি, বন বিভাগের কর্মকর্তা ও পর্যটকদের সঙ্গে কথা বলেন। 
 
এ সময় উপস্থিত ছিলেন  বিভাগীয় বন কর্মকর্তা (বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ) মিহির কুমার দো,  মৌলভীবাজার সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান, লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোসাদ্দেক আহমদ ও ক্রেল প্রজেক্ট এর পিডি আব্দুল লতিফ মিয়া।
 
 
ইত্তেফাক/উজ্জল