আসছে বুধবার থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘আমাদের হাটখোলা’। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাগর জাহান।
নাটকের গল্পে দেখা যাবে ঐতিহ্যবাহী হাট কেন্দ্রিক নানা গল্প। হাটবার ঘিরে কেনা-বেচার পাশাপাশি নানা ধরনের পেশা এবং স্বভাবের মানুষের মিলন মেলায় পরিণত হয় হাটখোলা। এখানে কোনো ভেদাভেদ থাকে না। সবাই হাটুরে।
কেউ ক্রেতা, কেউবা বিক্রেতা। হকার, চোর, পকেটমার, পাগল আরও কত পেশা ও নেশার মানুষ থাকে এখানে। এদের সবার জীবনের গল্প নিয়ে ‘হাটখোলা’।
IMG0
প্রতিদিনের এই সব বৈচিত্র্যময় ঘটনা প্রবাহ উপজীব্য করেই গড়ে উঠবে প্রস্তাবিত ধারাবাহিকের কাহিনী। হাস্যরস-আবার কখনো করুন রসের মধ্য দিয়ে এগিয়ে যাবে প্রতিটি পর্ব।
বিভিন্ন চরিত্রে এখানে অভিনয় করেছেন আ.খ.ম.হাসান, ফজলুর রহমান বাবু, আল মনসুর, ফারুক আহমেদ, প্রাণ রায়, সাজু খাদেম, আরফান আহমেদ, তারিন জাহান, শাহানাজ খুশি, রুনা খান, ডায়না, ইকবাল, মাসুদ হারুন প্রমুখ।
নাটকটির প্রচার শুরু হচ্ছে ১৫ ফেব্রুয়ারি বৈশাখী টেলিভিশনের পর্দায়।
ইত্তেফাক/ আনিসুর