যোগ্যতার মাধ্যমে অধিকার আদায় করতে হবে ........................প্রতিমন্ত্রী স্বপন

যশোর অফিস

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেছেন, সবকিছু নিয়ন্ত্রণ করে রাজনীতি। রাজনীতি বিবর্জিত কোনো প্রতিষ্ঠান, সমাজ দেশ জাতি প্রতিষ্ঠিত হতে পারে না। রাজনীতি বিমুখ হলে সেটি হবে কাল। অনেক মানুষ আছে রাজনীতির কথা শুনলে ঘরের মধ্যে চলে যায়। রাজনীতিতে না আসলে, যোগ্য নেতৃত্ব গড়ে উঠবে না। যোগ্য নেতৃত্বের সংকট হলে অধিকার আদায় হবে না। আগে যোগ্যতা অর্জন করতে হবে। যোগ্যতার মাধ্যমে অধিকার আদায় করতে হবে। মানুষের কল্যাণে কাজ করতে হবে।

শুক্রবার যশোরে সুহূদ বাংলাদেশ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।