খুলনায় জামাতাকে হত্যা

খুলনার রূপসা উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বশুর বাড়ির লোকজন জামাতাকে হত্যা করেছে। নিহত খাইরুল ইসলাম পরাগ (২৬ ) উপজেলার দক্ষিণ খাঁজাডাঙ্গা গ্রামের লতিফুল সরদারের ছেলে।
 
সোমবার সকাল সাড়ে নয়টায় উপজেলার তিলক বাজারের জনতা মার্কেটের পার্শ্ববর্তী তরফদার বাড়ির বাথরুমের ট্যাঙ্ক থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ স্ত্রী তামান্না, শাশুড়ি, মামা শ্বশুর ও তামান্নার প্রেমিক শাকিলসহ ছয়জনকে আটক করেছে।
 
নিহতের চাচাতো ভাই সরদার কামাল হোসেন জানান,১৯ জানুয়ারি তিলক গ্রামের মৃত মুরাদ শেখের মেয়ে তামান্নার সঙ্গে পরাগের  বিয়ে হয়। রবিবার রাত ১০টার দিকে পলাশ শাশুড়ির ফোন পেয়ে খাঁজাডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী তিলক গ্রামে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। রাত সাড়ে ১২টার দিকে শ্বশুর বাড়ি যোগাযোগ করলে পরাগ সেখানে যায়নি বলে জানানো হয়।  সোমবার সকাল নয়টার দিকে রক্তের দাগ দেখে খোঁজাখুঁজি করে তরফদার বাড়ির সেফটি ট্যাঙ্কের ভিভর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
 
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা হত্যাকাণ্ডে জড়িত বলে স্বীকার করেছেন।
তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/সালেহ্