হাটহাজারীতে গৃহবধূর আত্মহত্যা

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা

হাটহাজারীতে সিমা আকতার নামের এক গৃহবধূ শনিবার দুপুরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মত্যা করেছে। পৌরসভার আদর্শগ্রামের দক্ষিণ পাহাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

মডেল থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, সিমা ঐ এলাকার প্রবাসী আইয়ুব আলীর স্ত্রী। কিছুদিন আগে আইয়ুব আলী দেশে ফেরেন। স্থানীয়দের ধারণা পারিবারিক কলহের জেরে সিমা আত্মহত্যা করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় অপমৃত্যু মামলা হয়েছে।