হেট স্টোরি ফোরে থাকছেন পাওলি

 
‘হেট স্টোরি’ ছবিতে অভিনয় করে ২০১২ সালে ব্যাপক আলোচনায় এসেছিলেন পাওলি দাম। এটিই ছিল পাওলির প্রথম বলিউডি সিনেমা। ভাটদের ছবিতে নগ্ন হয়ে অভিনয় করে বেশ বিতর্কের মুখেও পড়েন তিনি
 
এরপর ‘হেট স্টোরি’র আরো দুটি সিকুয়্যাল হয়েছে। তবে এ ছবি দুটিতে পাওয়া যায়নি পাওলিকে। গত বছর  ‘হেট স্টোরি-৩’তে অভিনয় করেছিলেন জেরিন খান।
 
আবারো প্রযোজক বিক্রম ভাটে এর চতুর্থ সিকুয়্যাল নির্মাণ করতে যাচ্ছেন। আর এ ছবির প্রধান চরিত্রের অভিনয়ের জন্য এরই মধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে পাওলির কাছে। এ ছবিতে অভিনয়ের জন্য রাজিও হয়েছেন এ অভিনেত্রী।
 
আগের মতো রগরগে চরিত্রে পাওলিকে আবারো দেখা যাবে এখানে। প্রযোজক বিক্রম ভাট আনুষ্ঠানিক ঘোষণা দেবেন খুব শিগগিরই।
 
সম্প্রতি ভারতীয় মিডিয়ায় এ ছবিটির বিষয়ে পাওলি বলেন, ‘হেট স্টোরি’ আমার ক্যারিয়ারের অন্যতম একটি ছবি। আলোচনাও হয়েছে সমালোচনাও হয়েছে। তবে শেষ পর্যন্ত কিন্তু ব্যবসাসফল ছিল ছবিটি। তাই সমালোচনায় পাত্তা দিতে চাই না আমি। ইন্ডিয়া ডট কম।
 
ইত্তেফাক/ আনিসুর