বড়াইগ্রামে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

বড়াইগ্রামে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের সহায়তায় উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।

শনিবার বনপাড়া সেন্ট যোসেফ্স স্কুল এন্ড কলেজ চত্বরে আয়োজিত মেলার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রউফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল প্রামাণিক, যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু প্রমুখ।