লাকসামে ট্রেনের ধাক্কায় ছাত্রলীগ নেতা নিহত

লাকসামে মোটরসাইকেলে করে লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম রেললাইনের লাকসাম পৌর শহরের বাইপাস-এতিমখানা রোডে উত্তর লাকসাম নামক স্থানে তিনি নিহত হন। নিহত রবিউল হোসেন (২০) লাকসাম পৌরসভার ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। তিনি উত্তর লাকসাম এলাকার আবুল কাশেমের ছেলে। 
 
রবিবার সন্ধ্যা ৭টায় গেটবিহীন ওই লেভেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী সোনারবাংলা এক্সপ্রেসের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে রবিউলের মৃত্যু হয়। 
 
জানা গেছে, আহত এক আত্মীয়কে দেখতে যাওয়ার পথে রবিউল নিজেই দুর্ঘটনায় নিহত হন। আজ সোমবার নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম