মির্জাপুরের ৭০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

উপজেলা পরিষদ নির্বাচন

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

কঠোর নিরাপত্তার মধ্যে শনিবার মির্জাপুরের ১২০ ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। তবে ১২০ কেন্দ্রের মধ্যে ৭০টিই ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। আজ রবিবার এ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল মালেক ও ওসি একেএম মিজানুল হক মিজান বলেন, উপজেলার ১২০টি ভোটকেন্দ্রের মধ্যে ৭০টিই ঝুঁকিপূর্ণ। তবে নির্বাচন নিরপেক্ষ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি নেওয়া হয়েছে।