ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে সাড়ে তিন কেজি ওজনের ৩৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় ওই যাত্রীকে আটক করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগের প্রিভেন্টিভ টিম। ওই যাত্রীর নাম হাবিবুর রহমান। বাড়ি গাজীপুরের শ্রীপুরে।
প্রিভেন্টিভ টিমের সহকারী কমিশনার আহসানুল কবীর জানান, দুপুর ১টার দিকে সিঙ্গাপুর থেকে থাইল্যান্ড হয়ে পিজি এয়ারলাইনসের ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। ওই বিমানের যাত্রী হাবিবুর রহমান গ্রিন চ্যিানেল অতিক্রম করার সময় তাকে সন্দেহ করা হয়। তার পায়ে বিশেষ কায়দায় স্পোর্ট অ্যাংলেট দিয়ে ২৮টি স্বর্ণের বাব লুকানো ছিল। এছাড়া তার মানি ব্যাগে ছয়টি ও লাগেজে একটি স্বর্ণের বার ছিল।
উদ্ধারকৃত স্বর্ণের বারের বাজার মূল্য আনুমানিক পৌনে দুই কোটি টাকা।
ইত্তেফাক/উজ্জল