রুপালী পর্দায় ফেরার অপেক্ষায় রানি

তিন বছর হল রুপালী পর্দায় দেখা যায়না বলিউডের মিষ্টি মেয়ে রানি মুখার্জিকে। তাঁর শেষ ছবি ‘মর্দানি’ মুক্তি পায় ২০১৪ সালে। এরপর বিয়ে, মা হওয়া কত কিছুই ঘটে গেছে রানির জীবনে।
 
মেয়ে আদিরাকে সময় দিতেই এতদিন ব্যস্ত ছিলেন এক সময়ের বলিউড কাঁপানো নায়িকা। মা হওয়ার পর কামব্যাকের জন্য একটা দুর্দান্ত স্ক্রিপ্টের অপেক্ষায় ছিলেন তিনি। 
 
যানা যায়, রানির হাতে এসেছে সেই স্ক্রিপ্ট। সব কিছু ঠিক থাকলে আগামী এপ্রিল থেকেই নাকি ফ্লোরে যাচ্ছে রানির নতুন ছবি। যশ রাজ ফিল্মের প্রযোজনায় সে ছবি পরিচালনা করবেন সিদ্ধার্থ পি মালহোত্রা।
 
নামপ্রকাশে অনিচ্ছুক ছবি সংশ্লিষ্ট এক ব্যক্তি বলেন, স্ক্রিপ্ট পুরোটাই রেডি। আর কয়েকদিনের মধ্যেই শুটিং শুরু হবে। তবে তার আগে রানি নিজেকে ট্রিম করার জন্য ৪৫ দিন সময় চেয়ে নিয়েছেন।
 
আদিরা হওয়ার পর বেশ কিছুটা ওজন বেড়েছে রানির। তাই বড়পর্দায় কামব্যাকের আগে নিজেকে আগের লুকে ফিরিয়ে নিয়ে যেতে চাইছেন নায়িকা। যদিও রানির বিপরীতে কোন নায়ক থাকবেন তা নিয়ে এখনও মুখ খোলেননি ছবির সঙ্গে জড়িত কলাকুশলীরা। 
 
ইত্তেফাক/রেজা