‘প্রহেলিকা’ মূলত একজন ইন্ট্রোভার্ট পার্সোলিটি ডিজঅর্ডারে আক্রান্ত মানসিক রোগীর জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা। বর্তমানে সে মানসিক রোগ সিজ্রোফ্রেনিয়া আক্রান্ত। রোগী লেখকের কাছের মানুষ। লেখককে বন্ধু ভেবে জীবনে ঘটে যাওয়া এক রহস্যময় ঘটনার বর্ননা দিয়েছেন। যা লেখক গল্পাকারে লিপিবদ্ধ করেছে। ঘটনাটির ভিতরে লেখক নিজেও ডুব দিয়েছেন। আক্রান্ত হয়েছে নানা মানসিক সমস্যায়। হিলুসিনেশন এবং ডিলিউশনে প্রভাব রয়েছে লেখায়। মানুষের কল্পনা জগতের নানা বিষয় তুলে ধরেছেন। তুলে ধরেছেন একটি রহস্যময় প্রেম কাহিনী। যা অবাস্তব মনে হলেও সত্য।
লেখক খন্দকার এনামুল হক, পেশায় গ্রাফিক্স ডিজাইনার। কর্মরত আছে দৈনিক ইত্তেফাক-এ। প্রচ্ছদ শিল্পি হিসেবেও রয়েছে খ্যাতি। বইমেলায় ৩২টি বইয়ের প্রচ্ছদ করেছেন। লেখালেখির বিষয়টা ছোট বেলা থেকে। বাবা ব্যাংকার হলেও, লেখালেখিতে ছিলো দক্ষ। পরিবারের অনেকেই লেখালেখিতে জড়িত রয়েছে। ‘প্রহেলিকা’ বইটি লেখকের তৃতীয় গ্রন্থ। সাইকোলজি তার প্রিয় বিষয়। এ বিষয়ে পড়েছেন নানা গ্রন্থ। পূর্বের দুটো বইয়ে পাওয়া যায় তার প্রভাব।
বইটির প্রকাশক মাহবুবুর রহমান বাবু (বইপত্র প্রকাশন)। বইটি পাওয়া যাচ্ছে বইপত্র প্রকাশন ৬২৯-৬৩০ নং স্টলে।