নূরুদ্দিন জাহাঙ্গীর’র গল্পের বই ‘মাননীয় মন্ত্রীর জন্য মানপত্র’

 
অমর একুশে গ্রন্থমেলা ২০১৭-তে প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক নূরুদ্দিন জাহাঙ্গীর’র গল্পের বই ‘মাননীয় মন্ত্রীর জন্য মানপত্র’। গল্পগ্রন্থটি প্রকাশ করেছে অন্য প্রকাশনী। প্রচ্ছদ এঁকেছেন সোহেল আশরাফ। বইয়ের মূল্য রাখা হয়েছে ২শ টাকা। এই গল্পগ্রন্থটি সম্পর্কে  লেখক জানান, আমরা যে জীবন যাপন করি যে সময়ে বসবাস করি, গল্পগুলোতে আমি সে জীবন আর সময়কে তুলে আনতে চেষ্টা করেছি। ‘মাননীয় মন্ত্রীর জন্য মানপত্র’ গল্পগ্রন্থের সাতটি গল্পে যাপিত জীবন আর সময় ধরে রাখার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে যে জীবন আমাদের কাম্য নয়, যে সময় আমরা বদলাতে চাই তারই প্রতিফলন আমার বর্তমান গল্পগ্রন্থে আঁকা আছে। আমাদের ধ্রুপদী গল্পের ধারায় আমি বিশ্বস্ত।
 
ভাষার আচ্ছন্নতায় কিংবা তথাকথিত পরাবাস্তবতার নামে পাঠককে আমি কখনও বিভ্রান্ত করতে চাই না। আমি মনে করি উত্তীর্ণ গল্পই পাঠককে গল্পপাঠে উদ্বুদ্ধ করে। কলাকৈবল্যবাদী গল্পধারার বিপরীতে ‘মাননীয় মন্ত্রীর জন্য মানপত্র’ এর অবস্থান। আমি কেবল আমার গল্পের প্রতি বোদ্ধা পাঠকের সুবিবেচনা প্রত্যাশা করছি।
 

ইত্তেফাক/আনিস মণ্ডল।