ধর্ষণের ঘটনায় ধর্ষকসহ গ্রেফতার দুই

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা

বাজিতপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় শুক্রবার রাতে ধর্ষকসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো উপজেলার মাইজচর গ্রামের মো. মইনউদ্দিন (১৮) ও তার বাবা কাজল মিয়া।

শনিবার ভৈরব র্যাব-১৪ ক্যাম্পে সংবাদ সম্মেলনে জানায়, গত ২১ মার্চ সন্ধ্যায় মো. মইনউদ্দিন ওই ছাত্রীকে নিজ বাড়ি থেকে অপহরণ করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া নিয়ে যায়। ওই ছাত্রীর বাবা খোঁজাখুঁজি করে না পেয়ে গত ২৭ মার্চ বাজিতপুর থানায় মামলা দায়ের করেন।

পরে কুলিয়ারচরের উসমানপুরের আনিস মেম্বারের সহযোগিতায় অভিযুক্ত মইনউদ্দিনের আত্মীয়ের বাসা থেকে মেয়েকে উদ্ধার করেন।