খুলনায় পিস্তলসহ ৪ যুবক আটক

খুলনায় বিদেশি পিস্তল ও মদসহ চার যুবককে আটক করেছে পুলিশ। 
 
সোমবার সন্ধ্যা ৭টার দিকে ফুলতলা উপজেলার দামোদর গ্রামের ভৈরব নদীর কূল থেকে তাদের আটক করা হয়। 
 
আটককৃতরা হচ্ছে, দামোদর গ্রামের হানিফ মুহম্মদ ভুঁইয়ার ছেলে তানভীর আহমেদ ভুঁইয়া (২৭), শিরোমনি এলাকার ইবাদুল হকের ছেলে মেহেদী হাসান (৩২), খুলনা মহানগরীর বয়রা মধ্যপাড়ার আইয়ুব আলীর ছেলে আরিফুজ্জামান (২৭) ও ফুলতলা উপজেলা সদরের আলকা গ্রামের মঈন সরদারের ছেলে রিফাত আহমেদ অনিক (২৪)।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৭টার দিকে দামোদর গ্রামের ভৈরব নদীর কূলে অভিযান চালিয়ে চার যুবককে আটক করা হয়। এ সময় তাদের শরীর তল্লাশি চালিয়ে জাপানের তৈরি একটি নাইন এম এম পিস্তল ও এক বোতল মদ উদ্ধার করা হয়। 
 
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি অস্ত্রসহ চার যুবকের আটকের সত্যতা স্বীকার করেছেন।
 
ইত্তেফাক/উজ্জল