চট্টগ্রামের বাঁশখালী উপজেলা থেকে মনজুর আহমদ (৫২) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বিকেলে বাঁশখালী থানার পুলিশ উপজেলার তেচ্ছিপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। মনজুর আহমদ ওই এলাকার মৃত আবদুস শুক্কুরের ছেলে।
বাঁশখালী থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, মনজুর আহমেদ দীর্ঘদিন পলাতক ছিলেন। তাকে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
ইত্তেফাক/উজ্জল