রাবির ইতিহাস বিভাগের অ্যালামনাই সম্মেলন শুরু

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ইতিহাস অ্যালামনাই এসোসিয়েশনের দুই দিনব্যাপী নবম দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার শুরু হয়েছে। সকাল সাড়ে ৯টায় ড. মুহম্মদ শহীদুল্লাহ্ একাডেমিক ভবন চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন কথাসাহিত্যিক প্রফেসর হাসান আজিজুল হক। এরপর অংশগ্রহণকারীদের এক বর্ণাঢ্য র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান এবং পৃষ্ঠপোষক উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া উপস্থিত ছিলেন।