শারজিল খান ও খালিদ লতিফের এবার তৃতীয় ক্রিকেটার হিসেবে নাসির জামশেদকে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, ‘অ্যান্টি-করাপশন কোড ভাঙায় নাসির জামশেদকে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ করেছে পিসিবি।’
দুর্নীতির কোড ভঙ্গ করায় পিসিবি সাময়িক নিষিদ্ধ করেছে এই ওপেনারকে। পাকিস্তান সুপার লিগ ঘিরে পিসিবির চলমান এই প্রক্রিয়ায় দোষী প্রমাণিত হয়েছেন জামশেদ। অবশ্য চলতি পিএসএলে দল নেয়নি এই ওপেনারকে।
এর আগে একই কারণে ইসলামাবাদ ইউনাইটেডের দুই খেলোয়াড় শারজিল খান ও খালিদ লতিফকে সাময়িক নিষিদ্ধ করা হয়।
ইত্তেফাক/মাহাদী