বরিশালের গৌরনদীর টরকী বন্দর ভিক্টোরী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মো. হাবিব দুরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত। হাবিব ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। ডাক্তাররা জানিয়েছেন, তার চিকিত্সার জন্য ১০-১২ লাখ টাকা প্রয়োজন। এই বিপুল অর্থ হাবিবের দরিদ্র পরিবারের পক্ষে যোগাড় করা সম্ভব নয় বিধায় সমাজের বিত্তবান ও দানশীল মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তার পিতা হাবুল সরদার। সাহায্য পাঠানোর ঠিকানা- মো. হাবুল সর্দার, সঞ্চয়ী হিসাব নম্বর: ২০৫০২৭১০২০২০৫৫৩১৩, ইসলামি ব্যাংক, টরকী বন্দর শাখা। বিকাশ নং-০১৭৫৯৭০৬৫০৪।