ভালবাসার ব্যতিক্রম গল্পে রওনকের ‘ভালোবাসি তোমায়’

 
ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে ভালবাসা দিবসের ভিন্নধর্মী গল্প থেকে নাটক ‘ভালোবাসি তোমায়’  নির্মাণ করেছেন অভিনেতা রওনক হাসান। শিরোনামের ট্যাগ লাইনে রাখা হয়েছে ‘মা তিমিলাই মায়া গারছু’। নাটকটির গল্পও লিখেছেন এ অভিনেতা।
 
নাটকের গল্প কী! ইত্তেফাক অনলাইনকে অভিনেতা রওনক বলেন, ‘মূলত ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে এ নাটক। এখানে প্রেম আছে, টানাপোড়েন আর সম্পর্কের নানা দিক তুলে ধরা হয়েছে।’
 
গল্প নিয়ে তিনি বলেন, ‘প্রথাগত ভালবাসার গল্প থেকে এ নাটকের গল্প একেবারে আলাদা। কিছুটা ভিন্নভাবে সম্পর্কের ভেতরকার বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে। মোটকথা ভালবাসা দৃষ্টিভঙ্গি কিছু বিচিত্রতা রয়েছে।’
IMG0
নাটকটিতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, নেপাল থেকে আসা নবাগত ফেহমিদা বাণু ও বাংলাদেশি অভিনেত্রী নাজিরা মৌ। বিশেষ কিছু চরিত্রে দেখা যাবে আদনান ফা্রুক হিল্লোল, মৌসুমি হামিদ, সমাপ্তি, নমিরা আহমেদ প্রমূখ’।
 
নতুন অভিনেত্রী হিসেবে ফেহমিদার অভিনয় নিয়ে নির্মাতা রওনক বলেন, ‘নতুন অভিনয় করলেও এ নাটকে ও দারুণ অভিনয় করেছে। আশা করি দর্শকদের ভাল লাগবে।’
 
নেপালের বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির দৃশ্যের শ্যুটিং করা হয়েছে। দৃকের ব্যানারে নাটকটি প্রচারিত হবে আজ ১৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টায় চ্যানেলের নাইনের পর্দায়।
 
ইত্তেফাক/আনিসুর