ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা থেকে আলমগীর হোসেন নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
নবীনগর থানার এস আই স্বপন চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশ সোমবার রাতে উপজেলার গোপালপুরে অভিযান চালায়। এসময় আলমগীরকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
আলমগীর সিলেট কোতোয়ালি থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দোষী প্রমাণিত হওয়ায় আদালত দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে। এরপর থেকে দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
ইত্তেফাক/জামান