মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মেলান্দহে দিনমজুর নবা হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল-মানববন্ধন করেছে এলাকাবাসী। ২৯ মার্চ বিকাল ৪টায় দুরমুঠ ইউনিয়নের আমবাড়িয়া বাজারস্থ জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কে মানববন্ধন চলাকালে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় হত্যাকারীদের বিচারের দাবিতে বক্তব্য রাখেন-দুরমুঠ ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেকুজ্জামান জুবেরী, মুক্তিযোদ্ধা আশরাফ আলী, সাবেক চেয়ারম্যান একেএম বদিউজ্জামান খান বাদল, শ্রমিক নেতা-ব্যাংকার জাহাঙ্গীর আলম চাঁন, ইউপি সদস্য আ: করিম মণ্ডল, নিহত ব্যক্তির শ্বশুর জুলহাস উদ্দিন, স্ত্রী রোকসানা বেগম, মেয়ে নূপুর, মিলন মাস্টার মুকুল খান, আক্তারুজ্জামান প্রমুখ।
উল্লেখ্য, অভিযোগে যানা যায়, গত ১৬ জানুয়ারি দিবাগত রাতে নবাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে মোজাম্মেল গং। পরদিন সকালে ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়।