অমর একুশে গ্রন্থমেলায় আসছে নতুন লেখক রফিকুল ইসলামের লেখা এই প্রথম কবিতার বই ‘দীপ জ্বেলে যাই।
৪৭টি কবিতা নিয়ে এই কাব্যগ্রন্থ। একুশে বই মেলায় একাত্তুর প্রকাশনার ৬০৬ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে। বইটির প্রচ্ছদ এঁকেছেন এস এম জাকির।
বইটি সম্পর্কে তরুণ এই লেখক বলেন, আমি লিখতে চেষ্টা করি, আর চাই যেন আমার লেখা দ্বারা পাঠকরা আনন্দ ও শিক্ষা অর্জন করতে পারেন।
রফিকুল ইসলাম ফরিদপুরের ঐতিহ্যবাহী সরকারি রাজেন্দ্র কলেজ থেকে স্নাতকোত্তর (এমএ) ডিগ্রি অর্জন করে বর্তমানে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কলাইকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতায় কর্মরত আছেন। লেখকের জন্মস্থান মধুখালী উপজেলার কোরকদী ইউনিয়নের উজানদিয়া গ্রামে।
ইত্তেফাক/এমআই