বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বাল্য বিবাহকে লালকার্ড দেখিয়ে বাল্যবিয়ে, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধে শপথ নিয়েছে ৫ শতাধিক শিক্ষর্থী। তারা কখনো বাল্য বিয়েতে জড়াবেন না এবং কোনো মাদ্রক গ্রহণ করবেন বলে শপথ নিয়েছেন। তাদেরকে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি শিবগঞ্জ পৌরসভার মেয়র ও আওয়ামী লীগনেতা তৌহিদুর রহমান মানিক।
মঙ্গলবার সকালে উপজেলার গাংনগর দাখিল মাদ্রাসা মাঠে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ বগুড়া জেলা শাখা বাল্য বিয়ে ও মাদক প্রতিরোধে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন- শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।
মাদ্রাসার সভাপতি আতিক রহমানের সভাপতিত্বে ও অভিরামপুর দাখিল মাদ্রাসার সভাপতি আপেল মাহমুদের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এটিএন নিউজের বগুড়া ব্যুরো প্রধান চপল সাহা, শিবগঞ্জ থানার ওসি শাহিদ মাহমুদ খান, পরিদর্শক (অপারেশন) জাহিদ হোসেন, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান তৌফিক।
বক্তব্য রাখেন মোকামতলা প্রেসক্লাব সভাপতি নুরুল আমিন তালুকদার, সংগঠনের জেলা আহ্বায়ক সোহাগ হাসান, স্বপন, প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, মাদ্রাসা সুপার মাও. আব্দুল ওয়াহাব প্রমুখ।
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম