সিরাজগঞ্জে ব্যতিক্রম আয়োজনে উদযাপিত হলো বিশ্ব ভালোবাসা দিবস

সিরাজগঞ্জে ব্যতিক্রমি আয়োজনে উদযাপিত হয়েছে বিশ্ব ভালোবাসা দিবস। সুস্থ হৃদয় সুন্দর ভালেবাসা এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার বিকালে সিরাজগঞ্জ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আয়োজনে পালিত হলো বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে মিনি স্বাস্থ্য ম্যারাথন। আয়োজকরা বলছেন, সুস্থ হৃদয় থাকলে সুন্দর ভালোবাসা সম্ভব। আর অংশগ্রহণকারীরা বলছেন, ভালোবাসার জন্যই সুস্থ থাকা জরুরি। 
 
ফাগুন আর বিশ্ব ভালোবাস দিবস দুটো যেন মিলেমিশে একাকার সিরাজগঞ্জ মুক্তির সোপানে। সব বয়সী মানুষ হলুদ টিশার্ট আর মাথায় হলুদ ক্যাপ দিয়ে একবৃন্তে মিলেছে বিশ্ব ভালোবাসা উদযাপন করতে। ভালোবাসার মানুষটিকে দীর্ঘদিন ভালবাসতে আর ভালোবাসা ধরে রাখতে চাই সুস্থ হৃদয়। তাই সকলেই যোগ দিয়েছে এই মিনি স্বাস্থ্য ম্যারাথনে। 
 
মিনি ম্যারাতনে যোগ দিতে আসা সাংবাদিক ফেরদৌস রবিন জানান, শরীর সুস্থ রাখার জন্য প্রতিদিন হাটা জরুরি। তবে আজকের এই বিশেষ দিনে এমন আয়োজন সিরাজগঞ্জবাসীর মনে নাড়া দিয়েছে। বিএমএর সভাপতি ডা. জহুরুল হক রাজা জানান, হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজনে অংশগ্রহণ করতে পেরে তিনি গর্বিত। জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা হাসনারহনা  জানালেন, শরীর সুস্থ রাখতে সকলেই সচেতন। কিন্তু বিশেষ দিনে বিশেষভাবে ব্যাপারটিকে উপস্থাপন করার মজাই আলাদা। 
 
আরো আয়োজক কমিটির প্রধান ও স্থানীয় সংসদ সদস্য ড. হাবিবে মিল্লাত মুন্না জানালেন, শুধু পরিবার নয় ভালবাসতে হবে বাংলাদেশকে। আর বিশ্ব ভালোবাসা দিবস আর ফাগুন দুটোই আজ একাকার। পাশাপাশি বর্তমানে দেশে অসংক্রামক ব্যাধি বেড়ে যাচ্ছে। তাই সচেতনতা বাড়াতে এমন আয়োজন। এতে করে সাধারন নিজের সুস্থ্য থাকার ব্যাপারে আরো সচেতন হবে। 
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএম এর সভাপতি জহুরুল হক রাজা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ডা. সামীম, আসরাফুল মাকলুকাত, সহ সিরাজগঞ্জে সকল শ্রেনীর ব্যাক্তিবর্গ। মিনি স্বাস্থ্য ম্যারাথনে ৭শতাধিক মানুষ অংশ নেয়। মুক্তির সোপান থেকে শুরু হয়ে সিরাজগঞ্জ হার্ট পয়েন্টে গিয়ে মিনি স্বাস্থ্য ম্যারথনটি শেষ হয়।
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম