মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তামাক জ্বালানোর ঘর মেরামতকালে বাবুল হোসেন (৩৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার আমলা ইউনিয়নের মিটন গ্রামে এ ঘটনা ঘটে। বাবুল হোসেন উক্ত এলাকার মৃত মুনতাজ আলীর ছেলে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, দুপুরে কৃষক বাবুল হোসেন তামাক জ্বালানোর ঘর মেরামত করতে গিয়ে পার্শ্ববর্তী বৈদ্যুতিক তারের সঙ্গে আটকে যায়। এ সময় তিনি ছিটকে নিচে পড়ে গেলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যপারে মিরপুর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
ইত্তেফাক/নূহু