লালমনিরহাটের কালীগঞ্জে দু’টি পৃথক স্থান থেকে পুলিশ ২শ ইয়াবা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে গ্রেফতার করেছে।
কালীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার মদাতী ইউনিয়নের উত্তর মুশতর মদাতী গ্রামের জুরাবান্ধা নামক স্থানে অভিযান চালিয়ে ২শ ইয়াবাসহ ২জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলো, হাতীবান্ধা উপজেলার বড়াইবাড়ি গ্রামের রবীন্দ্র নাথের পুত্র পরিমল চন্দ্র(২৩) ও টংভাঙ্গা গ্রামের মজিবর রহমানের ছেলে কবির হোসেন (২২)।
অপরদিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বোতলা গ্রামের চার আমগাছের মাথা নামক স্থানে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ খামারভাতী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আব্দুল লতিফ(৪৫)কে গ্রেফতার করে পুলিশ।
আটককৃত মালামালের মুল্য ১লক্ষ ১০ হাজার টাকা।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মকবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত দু’স্থানে অভিযান চালিয়ে ওইসব মাদক উদ্ধারসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
ইত্তেফাক/নূহু