হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭ শিক্ষা বর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ১৯ মার্চ থেকে ২২ মার্চ অনুষ্ঠিত হবে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার সময়সূচি এবং ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.hstu.ac.bd) থেকে জানা যাবে।
২০১৭ শিক্ষা বর্ষে ১৯৫৫টি আসনের বিপরীতে ৯৬ হাজার ৪১ শিক্ষার্থী বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য আবেদন করেছেন। প্রতি আসনে ৪৯ জন ভর্তিচ্ছুক অংশ নিচ্ছেন।
ইত্তেফাক/কাউছার