জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হয়েছে 'আলোক-যাত্রা' নামে আলোকচিত্র প্রদর্শনী। যা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।
সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ফটোগ্রাফি ক্লাবের আয়োজনে এই প্রদর্শনী চলছে। বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের চতুর্থ তলায় প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে।
গত বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. মো মোজাম্মেল হক।
প্রদর্শনীর বিষয়ে ক্লাবের উপদেষ্টা ও সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের প্রভাষক সালমা আহমেদ বলেন, 'ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে ছবি প্রদর্শনীর মাধ্যমে সম্পর্ক বৃদ্ধি করা ও সমাজের অসঙ্গতিগুলো ছবির মাধ্যমে তুলে আনার জন্যই আমাদের ক্লাবের শিক্ষার্থীদের এ আয়োজন। এ প্রতে করে ক্লাবের সদস্যদেরও দক্ষতা বৃদ্ধি পাবে বলে আশা করছি।'
ইত্তেফাক/জামান