কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেলেন ব্যাংক পরিদর্শন বিভাগ-৩ এর মহাব্যবস্থাপক ড. আবুল কালাম আজাদ। ইতোপূর্বে তিনি বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ, সচিব বিভাগ, ব্যাংক পরিদর্শন বিভাগ-১ ও ২ এ মহাব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগ থেকে স্নাতক (অনার্স) ও মাস্টার্স ডিগ্রী, যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয় হতে ইন্টারন্যাশনাল ফিন্যান্স বিষয়ে এমফিল ডিগ্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পিএইচ্ডি ডিগ্রী অর্জন করেন।
ড. আবুল কালাম আজাদ বাংলাদেশ ব্যাংকে ১৯৮৮ সালে সরাসরি সহকারী পরিচালক পদে যোগদান করেন এবং চাকুরী জীবনের বিভিন্ন পর্যায়ে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন গুরুত্ব¦পূর্ণ দায়িত্ব¦ পালন করেন।
ফাইনান্স, ব্যাংকিং, ইন্সিওরেন্স, রেমিটেন্স ও সংশ্লিষ্ট বিষয়ে তাঁর বেশ কিছু প্রকাশনা রয়েছে। তিনি এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ কর্তৃক প্রকাশিত বাংলা পিডিয়ারও একজন কন্ট্রিবিউটর।
আবুল কালাম আজাদ সুইডেন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ট্রাষ্ট সেন্টার এর একজন কাউন্সিলর হিসেবে কাজ করেছেন এবং বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমীতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব¦ পালন করেছেন। দাপ্তরিক প্রয়োজনে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইডেন, জার্মানি, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও ভারত ভ্রমণ করেন।
ইত্তেফাক/আনিসুর