বন্ধু ছাড়া মানুষ বাঁচতে পারে না, সেটা সুপারস্টার হোক না সাধারণ মানুষ হোক। সেই বন্ধু তালিকায় জ্যাকুলিন ফার্নান্ডেজ আর স্বরা ভাস্করের সঙ্গে তো তাঁর একেবারে গলায় গলায় ভাব অনিল কন্যা সোনম কাপূরের!
স্বরার আগামী ছবি ‘আনারকলি অফ আরা’র টিজার উদ্বোধন করলেন সোনম। যে ছবিতে স্বরাকে দেখা যাবে সম্পূর্ণ নতুন রূপে!
অনুষ্ঠানে সোনম বলেন, স্বরা আমার খুবই ভাল বন্ধু। আর অভিনেতা হিসেবে ওকে আমি রীতিমতো সম্মান করি। ওকে সমর্থন করতে পেরে আমারই গর্ব হচ্ছে!’
ছবিতে স্বরার চরিত্রটি বিহারের ছোট শহরের গায়িকার। আদিরসাত্মক গান গাওয়াই যার পেশা। কিন্তু এই পেশার চক্করে নানারকম সমস্যার মুখে পড়তে হয় স্বরার চরিত্রকে। সেই লড়াই নিয়েই বাকি ছবি। ছবিটি পরিচালনা করেছেন অবিনাশ দাস।
সোনম বলেছেন, ছবির সঙ্গে তিনি আগাগোড়াই ছিলেন, আছেন এবং থাকবেন! এই না হলে বন্ধুত্ব!
ইত্তেফাক/আনিসুর