কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক কাল

ইত্তেফাক রিপোর্ট

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের এক বৈঠক আগামীকাল সোমবার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠকের আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম সংশ্লিষ্ট সকলকে সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। এদিকে আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর এক সভা আজ রবিবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠকের আয়োজন করা হয়েছে।