১৮ মাস সাজা শেষে দুই কিশোর দেশে

 
দীর্ঘ ১৮মাস ভারতে সাজাভোগের পর দেশে ফিরেছে আলামিন (১৭) ও মনিরুল ইসলাম মমিন (১৬) নামে দুই কিশোর।
 
বুধবার সকাল ১১টার দিকে দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে তারা দেশে আসে। আলামিন কুমিল্লার বুড়িচং উপজেলার ফরিজপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে। মনিরুল ইসলাম মমিন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর কানাইপাড়া গ্রামের পিয়ারুল ইসলামের ছেলে।
 
হিলি ইমিগ্রেশন ওসি আফতাব হোসেন বলেন, 'দেশে ফেরত আসা ওই দুই কিশোর অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে। পরে সেদেশে তারা ধরা পড়ে। সেখানকার আদালত তাদেরকে শিশু হোমে প্রেরণ করে। দীর্ঘদিন সেখানে থাকার পর দু'দেশের আইনি প্রক্রিয়া শেষে দুই কিশোরকে আজ হস্তান্তর করেছে ভারত। পরে দুই কিশোরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান