কলাপাড়ার কুয়াকাটা সমুদ্র সৈকতে শিক্ষা সফরে এসে মো. এরশাদ হোসেন (৪৮) এক শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঘটনা ঘটেছে।
মৃত পর্যটক রাজশাহীর মেহেরপুর বকশি মঈন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। শুক্রবার স্কুলের ৪০ শিক্ষার্থী ও পাঁচ শিক্ষকের সাথে তিনি শিক্ষা সফরে কুয়াকাটায় ভ্রমণে আসেন।
জানা যায়, মেহেরপুর বকশি মঈন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কুয়াকাটায় এসে বিকালে সাগরে গোসল করেন ওই শিক্ষক। এতে প্রচণ্ড ঠাণ্ডায় রাতে তিনি হোটেলে অসুস্থ হয়ে পড়েন। শিক্ষা সফরে আসা অপর শিক্ষক রিপন হোসাইন জানান, শনিবার সকালে শিক্ষক এরশাদ হোসেনের অবস্থার অবনতি হলে তাকে প্রথমে কুয়াকাটার তুলাতলী ২০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে কলাপাড়া হাসপাতালে প্রেরণ করা হলে পথিমধ্যে তাঁর মৃত্যু হয়।
কলাপাড়া হাসপাতালে মেডিকেল অফিসার ডা. মো. কামরুজ্জামান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হতে পারে বলে ডাক্তার জানান।
ইত্তেফাক/আরকেজি