নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় স্বামী-স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোপালদী পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার গোপালদী পৌর সভার উলুকান্দি ও রামচন্দ্রদী গ্রাম থেকে এদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উলুকান্দি গ্রামের মৃত সাবেক ইউপি সদস্য শুকুর আলীর ছেলে জাকির (৪০) ও তার স্ত্রী সুমনা ( ২৫) এবং রামচন্দ্রদী গ্রামের মৃত ইব্রাহিমের স্ত্রী হাসিনা (৫৫)।
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, আড়াইহাজারের তালিকা ভুক্তদের মধ্যে গ্রেফতারকৃত তিনজন হলো শীর্ষ। এদের প্রত্যেকের বিরুদ্ধে ১০/১২ টি করে মামলা রয়েছে। বুধবার তাদের কোর্টে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/জামান