ব্রাহ্মণবাড়িয়ায় একজনকে গুলি করে হত্যা, মামলা

ব্রাহ্মণবাড়িয়া শহরে যুবককে বাসা থেকে ধরে নিয়ে গুলি করে হত্যার ঘটনায় ওসিসহ পুলিশের ছয়কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে।
 
সোমবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামের আদালতে নিহত আল আমীনের মা মামলাটি করেন।। আদালত ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।
 
প্রসঙ্গত, ৭ ফেব্রুয়ারি শহরের কান্দিপাড়া মহল্লার আল-আমীনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুর রহমান বলেন, ‘মামলার ব্যাপারে তিনি কিছু জানেন না।’
 
ইত্তেফাক/সালেহ্