বগুড়ায় স্কুলবাসের চাপায় পথচারী নিহত

ঢাকা-বগুড়া মহাসড়কে জেলার শাজাহানপুর উপজেলায় স্কুলবাসের চাপায় আবু সাঈদ (৩৫) নামে একজন পথচারী নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে শাজাহানপুর উপজেলা পরিষদের সামনে মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ উপজেলার বড়পাথার গ্রামের ভাজন তালুকদারের ছেলে।
 
শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লাল মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ বেলা ১১টার দিকে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটি বাস বগুড়ার দিকে যাচ্ছিল। সিএনজি চালিত একটি অটোরিকশাকে পাশ কাটানোর সময় মহাসড়ক পারাপারের জন্য দৌড় দেন আবু সাঈদ। ওই মুহূর্তে বাসের চাপায় পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম