বাংলাদেশের প্রথম আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড সম্প্রতি ভ্যালেনটাইন্স ডে অফার বিজয়ীদের নাম ঘোষণা করেছে।
এই অফার বিজয়ীরা হোটেল র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে তাদের বাবা-মাকে নিয়ে চমৎকার একটি নৈশভোজে অংশ গ্রহণের সুযোগ পেয়েছেন।
ভ্যালেনটাইন্স ডে অফারের ভাগ্যবান বিজয়ীরা হলেন-নাবিলা এশা, প্রমি ফারিয়া, মাশরুর ফাইয়াজ খান, আদিবা সামানথা পারভেজ এবং তাজরিয়ান বিনতে জামান।
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ফেসবুক পেজে মা ও বাবার একত্রে ভালোবাসার মূহুর্তের ছবির সঙ্গে তাদের কাছে আসার একটি সংক্ষিপ্ত গল্প ম্যাসেজ অথবা কমেন্টে করেন। এই অফারে অংশগ্রহণের শেষ সময় ছিল ১০ ফেব্রুয়ারি, ২০১৭-এর রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত। প্রত্যেক বিজয়ী তাদের বাবা-মাকে হোটেল র্যাডিসন ব্লুতে ঢাকা ওয়াটার গার্ডেনে নিয়ে আসেন। এখানে দারুণ একটি ফুলের তোড়া দিয়ে তাদের স্বাগত জানানো হয়। মা-বাবারা চমৎকার পরিবেশে নৈশভোজ উপেভাগ করেন। পরে, বিজয়ীরা তাদের বাবা-মাকে সাথে নিয়ে ÔLet this love flow unboundÕ লেখা একটি কেক কাটেন।
ইত্তেফাক/উজ্জল