শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পৌরশহরের আড়াইআনী বাজারে বুধবার বিকালে মোটরসাইকেলের সঙ্গে বালুভর্তি ট্রলির সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ভেদিকুড়া গ্রামের জনৈক মহিউদ্দিন (৫০) সার কিনতে শহরে আসতেছিলেন। নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজারে ভূমি অফিসের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মহিউদ্দিন ঘটনাস্থলেই মারা যান।
ইত্তেফাক/উজ্জল