ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের এক সভা বুধবার রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ এনেক্স ভবনস্থ পুষ্পদাম রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
 
মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ, সহ-সভাপতি আবু আহমেদ মন্নাফী ও নজিবুল হক সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, আবদুল হক সবুজ ও ডা. দিলীপ রায়, সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন, দপ্তর সম্পাদক গোলাম রব্বানী বাবলু, সহ-দপ্তর সম্পাদক মো. মিরাজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
 
সভায় বক্তারা ঢাকা মহানগর দক্ষিণের আন্তর্গত থানা, ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটিতে মহানগরের ন্যায় পরীক্ষিত কর্মীবান্ধব, নির্বাচনমূখী, ত্যাগী ও সাবেক ছাত্রনেতাদের মূল্যায়ন করার বিষয়ে গুরুত্বারোপ করেন। বাসস
 
 
 
ইত্তেফাক/উজ্জল