শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পৌরশহরের আড়াইআনী বাজারে আজ বুধবার বিকালে মোটরসাইকেলের সঙ্গে বালুভর্তি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে মোটরসাইকেল চালক মহিউদ্দিন ঘটনাস্থলেই মারা গেছেন। ট্রলি চালককে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলার ভেদিকুড়া গ্রামের জনৈক মহিউদ্দিন (৫০) ক্ষেতের জন্য সার কিনতে শহরে আসছিল। নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজারে ভূমি অফিসের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি ট্রলির সঙ্গে সংর্ঘষ হয়। এতে মোটরসাইকেল চালক মহিউদ্দিন ঘটনাস্থলেই মারা যান। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম