জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন।
বুধবার দুপুরে ওই গ্রামের জাবেদ আলম কোরেশী ও আব্দুল মালিক গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আব্দুল মালিকের পক্ষের আটজন গুলিবিদ্ধসহ ১১ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যান্য আহতদের উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক/উজ্জল